শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসির গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার (২০ মে) এক চিঠির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি এ সম্মতি প্রদান করেছে।
এদিকে ঘোষিত স্টক লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন।
প্রসঙ্গত, আলোচিত হিসাব বছরে ব্যাংকটি ৫ শতাংশ স্টকের পাশাপাশি ৮ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টকা ৫২ পয়সা।