প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে।
টফি আর সেলফি: ইতালি-ভারত বৈঠকে ভাইরাল ‘মেলোডি’ মুহূর্ত
রোমের ঐতিহাসিক কলোসিয়ামে তোলা একটি সেলফি এবং এক প্যাকেট টফি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৯ মে) রোমে পৌঁছে ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কলোসিয়াম পরিদর্শনে যান মোদি। সেখানে দুজনের তোলা একটি সেলফি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। দুই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ককে আরও মজবুত করার অংশ হিসেবে মোদি […]
দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এতদিন সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিল। এখন থেকে আমাদের প্রধান কাজ হচ্ছে ক্যান্টনমেন্টে ফিরে গিয়ে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা। আমাদের কাজ হচ্ছে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, ম্যুরালিটি ঠিক রাখা, ডিসিপ্লিন ঠিক রাখা- সেগুলো আমরা শুরু করছি। ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব […]
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে সবার চাওয়ার অপমৃত্যু ঘটেছে: শিশির মনির
স্বাধীন বিচার বিভাগ বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাহিদা ছিল জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, কিন্তু সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এ চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব […]
‘কখনো বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে’
ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বছরের পর বছর দেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ করা হয় তাকে। ১৮ মাস সেখানে কাজ শেষে এবার দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন। সালাউদ্দিন নতুন করে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবির হাই-পারফর্মম্যান্স বিভাগের। জাতীয় দল থেকে এইচপি দলে এলেও সালাউদ্দিন অবশ্য […]
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের অবসানে ওয়াশিংটনের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনার মাঝে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। বৃহস্পতিবার তিনি তেহরান সফরে যেতে পারেন বলে ইরানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে ওয়াশিংটন এবং তেহরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে ক্রমবর্ধমান প্রভাবশালী সামরিক কর্মকর্তা হিসেবে আবির্ভূত হওয়া […]
চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চারদিনের চীন সফরে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) এ ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে আলোচনা করতে মার্চের শেষ দিকে বেইজিংয়ে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরআগে ২০২৫ সালের আগস্টে চীনে গিয়েছিলেন শেহবাজ। ওই সময় দেশটিতে সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। এর […]
ধারণার চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান
গত এপ্রিলের শুরুতে শুরু হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগে ইরান ইতোমধ্যেই তাদের ড্রোন উৎপাদন পুনরায় শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বৃহস্পতিবার (২১ মে) মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে আরও চারটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী—ইরানের সামরিক বাহিনী প্রাথমিক ধারণার চেয়েও অনেক দ্রুত […]
শেয়ারবাজারে আসছে ‘স্পেসএক্স’, ট্রিলিয়নিয়ার হয়ে যেতে পারেন ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। বুধবার (২০ মে) প্রতিষ্ঠানটি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত বিবরণীপত্র বা প্রসপেক্টাস জমা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ওয়াল স্ট্রিটের ইতিহাসে অন্যতম বড় আইপিও হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর বিবিসি’র। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুন মাসে […]
হজের জন্য ইরানের ওপর সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প
ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র হজ পালনের সময়ে যুদ্ধ শুরু করলে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হবে এবং বিশ্বব্যাপী বিমান চলাচল স্থবির হয়ে পড়বে—উপসাগরীয় মিত্র ও নিজস্ব কর্মকর্তাদের এমন তীব্র সতর্কবার্তার পর চলতি সপ্তাহে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য ফাঁস […]