গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন

গাজীপুর জেলার অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৮০ নারীকে সেলাই মেশিন প্রদান করেছে হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর (বার এট ল ) সভাপতিত্বে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সেবা গ্রহীতা মহিলাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ