যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

November 1, 2026 • Imran Hossain
royal navy 6ae6f9542b77e
Share: Facebook X WhatsApp

যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

যুক্তরাজ্যের নৌবাহিনী (রয়্যাল নেভি) ও বিমানবাহিনীকে (রয়্যাল এয়ার ফোর্স) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি।

রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সময় ব্রিটিশ সামরিক ঘাঁটি, বিভিন্ন স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে তেহরান।

এ ছাড়া গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাবের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতির ভিত্তিতে ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *