১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, করা হবে অস্ত্রোপচার

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের অংশ হিসেবেই তাকে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তার একটি ক্ষুদ্র অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার প্রয়োজনীয় বিভিন্ন মেডিকেল পরীক্ষা চলছে। তিনি বর্তমানে গুরুগ্রামের মেডান্তা–দ্য মেডিসিটিতে চিকিৎসাধীন আছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারির পর এটি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা। চলতি বছরের মার্চে অসুস্থ হয়ে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় উচ্চ জ্বর ও সংক্রমণ ধরা পড়লে অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একই হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল বলে জানা যায়।

সর্বশেষ