হরমুজ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প

এপ্রিল ১৯, ২০২৬ Times Asian24
tramp 2025 gettyimages 2188134900 5b1a999307f4ed727c60be050b4601e2 1300x820
Share: Facebook X WhatsApp

ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার।

ইরান জানিয়েছে, গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের জবাবে তারা আবারো হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ কঠোর করছে। তেহরানের মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে।

এদিকে ট্রাম্প ব্যাখ্যা করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছে, কিন্তু তেহরান আবারো এই গুরুত্বপূর্ণ তেল করিডোরটি বন্ধ করতে চায়। তবে তিনি উল্লেখ করেন যে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না।

এদিকে, অঞ্চলে অবস্থানরত কিছু বাণিজ্যিক জাহাজ জানিয়েছে, তারা ইরানের নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে, যেখানে বলা হয়েছে প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

সব মিলিয়ে হরমুজ প্রণালী বর্তমানে চালু আছে কি না এবং নিরাপদ কিনা—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *