সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

May 10, 2026 • Times Asian24
feni bgb 20260510214450
Share: Facebook X WhatsApp

সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকার সমমূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন অলিনগর বিওপির বিশেষ টহলদল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।

এ ব্যাপারে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *