সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস

May 1, 2026 Times Asian24
992fb659c19c4be0432c9fa9b067a7de52450b2182572d28
Share: Facebook X WhatsApp

নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। ১৮৮৬ সালের ৩ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। এরপর থেকে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।

রাজধানীর নয়াপল্টনে মে দিবস পালন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে নিজ দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বিএনপি। দুপুরে সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সারা দেশেও নানা আয়োজনে মে দিবস পালন করা হচ্ছে।

বগুড়ায় মে দিবস পালিত

মে দিবস উপলক্ষে বগুড়া মটর শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, হোটেল শ্রমিক ইউনিয়ন, স্বর্ণ শিল্পী ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক পরিষদসহ নানা সংগঠন বর্নাঢ়্য র‍্যালী বের করে বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় শ্রমিক সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব দল। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের নানান দাবী সমর্থন জানিয়েছেন এবং শ্রমিকদের জন্য ইতিমধ্যেই নানা প্রকল্প হাতে নিয়েছেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদসহ অন্যরা।

খুলনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

নানা আয়েজনে খুলনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষ্য খুলনায় জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *