রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫

April 26, 2025 • timesasian24
23555 680c80982a45a
Share: Facebook X WhatsApp

রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীর বেতবুনিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *