যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

এপ্রিল ১৯, ২০২৬ Imran Hossain
1912
Share: Facebook X WhatsApp

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের ‘নতুন ও তিক্ত পরাজয়’ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত।
রোববার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি এ কথা জানান।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এসেছে।

এদিকে, ওই প্রণালিতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *