যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেওয়ার মূল্য দিচ্ছে কুয়েত

জুন ৪, ২০২৬ Imran Hossain
4262
Share: Facebook X WhatsApp

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোয় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করায় গতকাল কুয়েত ও বাহরাইনে হামলা চালায় ইরান। দেশটি জানায়, কুয়েতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করা হয়েছে।
ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফোয়াদ ইজাদি সংবাদমাধ্যম আলজাজিরাকে আজ বৃহস্পতিবার (৪ জুন) বলেছেন, ইরানি বাহিনী কোনো যৌক্তিক কারণ ছাড়া কুয়েত ও বাহরাইনে হামলা চালায়নি। মূলত কুয়েতকে ব্যবহার করে মার্কিন সেনারা ইরানে হামলা চালানোয় পাল্টা হামলা চালিয়েছে তেহরান।

তার মতে, যুক্তরাষ্ট্রকে কুয়েত ঘাঁটি তৈরি করতে দিয়ে এখন সেটির মূল্য দিচ্ছে।তিনি বলেন, “দুর্ভাগ্যজনক যে আমরা এ যুদ্ধে আছি। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিবেশীদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। আর সেসব দেশ তাদের ভূখণ্ড অপব্যবহারে যুক্তরাষ্ট্রকে থামাতে পারেনি।”

“যুদ্ধের শুরুর দিকের ভিডিওতে দেখা গেছে ইরানে হামলা চালাতে কুয়েতকে ব্যবহার করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভিডিওতে দেখা গেছে একটি মরু অঞ্চল থেকে সারফেস টু সারফেস মিসাইল ছোড়া হচ্ছে, ইরানের বিভিন্ন জায়গায় আঘাত হানা হচ্ছে। আর ওই মরুভূমি যুক্তরাষ্ট্রের আরিজোনা বা নেভাডার নয়, এটি ছিল কুয়েতের মরুভূমি।”

“আমাদের আশা আমরা এমন এক রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাব। যেখানে এ ধরনের হামলার ঘটনা আর ঘটবে না।” —যোগ করেন তিনি

গতকাল কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ড্রোন হামলা চালায় ইরান। এতে টার্মিনালের ছাদের একটি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় একজন নিহত ও প্রায় ৭০ জন আহত হন। এরপর সাময়িক সময়ের জন্য বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল কুয়েত।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *