যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

April 27, 2026 Times Asian24
c42b72b61846603275364246488d79993cd7cb577c9d5eaf
Share: Facebook X WhatsApp

আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে হাসপাতালের এই ফলক উন্মোচন করেন তিনি।

ভিত্তিরপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য হলো মানুষকে সুস্থ রাখা, অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমরা যদি দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে সুস্থ একটি জাতি প্রয়োজন। 

তিনি আরও বলেন, আপনারা সরকারকে সহযোগিতা করলে আমাদের জন্য পুরো বিষয়টি সহজ হবে। আমাদের লক্ষ্য হলো, এই কাজগুলোকে এমনভাবে সামনে নিয়ে যাওয়া, যাতে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারি। এটাই হোক আমাদের প্রত্যাশা, আমাদের আগামী দিনের পরিকল্পনা।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। এর সাথে ছিল ২৫০ শয্যার হাসপাতাল।

উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যশোর মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়। ঐ সময় শহরের দক্ষিণে হরিণার বিলে ৭৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতাল নির্মাণের কাজ না হওয়ায় শিক্ষার্থীদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে গিয়ে প্রাকটিক্যাল করতে হতো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *