বঙ্গভবনের জলাশয়ে ৪০০ কেজি কার্প জাতীয় পোনা ছাড়লেন রাষ্ট্রপ্রধান

September 24, 2026 • Times Asian24
president 20260924142031
Share: Facebook X WhatsApp

ঢাকায় বঙ্গভবনের ঐতিহাসিক সিংহ পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

​আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস জাতের মোট ৪০০ কেজি পোনা জলাশয়ে ছাড়া হয়। প্রেস উইং জানায়, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। অবমুক্ত করা মাছের মধ্যে রয়েছে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউস।

​অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ, সামরিক সচিব, প্রেস সচিবসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

​মৎস্য পোনা অবমুক্তকরণ শেষে দেশের সার্বিক কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *