নাহিদের তোপে ২০০ রানের আগেই অলআউটের শঙ্কায় নিউজিল্যান্ড

এপ্রিল ২০, ২০২৬ Times Asian24
image 267075 1745676877
Share: Facebook X WhatsApp

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শঙ্কা তৈরি হয়েছে সফরকারীদের দুইশ রানের আগে অলআউটের। এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন নাহিদ রানা।

প্রথম ওয়ানডের মতোই বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছে। হাত খুলে খেলার সুযোগ দিচ্ছে না কিউই ব্যাটারদের।

নাহিদ রানের গতিতে ২৮ রানে দুই উইকেট হারানোর পর দলীয় ৫২ রানে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে ফেরান দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার। তিনি করেন ১৪ রান। তৃতীয় উইকেটের পতন হয় সফরকারীদের।

৫৬ রানের জুটি গড়েন মোহাম্মদ আব্বাস ও নিক কেলি। সেই জুটিও ভাঙেন বাংলাদেশের এখন পর্যন্ত দিনের সেরা বোলার নাহিদ রানা। উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ১৯ রান করা আব্বাসকে দেখিয়ে দেন সাজঘরের পথ। তার বিদায়ে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।

অর্ধশতক করে ব্ল্যাকক্যাপসদের হাল ধরে রাখা নিক কেলিকে বিদায় করেন শরিফুল ইসলাম। ১৪ চারে তার সাজানো ইনিংসটি থামে দলীয় ১৪৫ রানে। আক্ষেপে পুড়েন তিনি শতক মিসের। ৫ উইকেট হারানো কিউইদের ষষ্ঠ উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ৬ রান করা জশ ক্লার্কসনকে আউট করেন তিনি। ফলে ১৫২ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।

প্রথম ম্যাচের নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডিন ফক্সক্রফটকে ১৫ রানে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ। ১৬৪ রানে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *