তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা-মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

February 15, 2026 Imran Hossain
1503
Share: Facebook X WhatsApp

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম।
এছাড়া নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একইসঙ্গে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স, কাতার, চীন, সৌদি আরব, বিমসটেকসহ বিভিন্ন দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *