ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

May 18, 2026 Imran Hossain
1816
Share: Facebook X WhatsApp

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করেন তিনি।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের সামগ্রিক কার্যক্রম নিয়ে কথা বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এসময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *