৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিএসইতে ২০ মিনিটে লেনদেন শত কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কমদিবস আজ সোমবার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে বা বেলা ১০টা ২০ মিনিটে ডিএসইতে ১০৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে, আজ লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৪ দশমিক ১৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৮৯ দশমিক ৫৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৬ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক পাঁচ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৪ দশমিক ৪৬ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪২টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর।

এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সিটি ব্যাংকের ১২ কোটি টাকা, মীর আকতার হোসেনের পাঁচ কোটি ১৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের চার কোটি ৬৪ লাখ টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের চার কোটি ৩৩ লাখ টাকা, এনসিসি ব্যাংকের চার কোটি ৩০ লাখ টাকা, জেএমআই হাসপাতালের চার কোটি ১৬ লাখ টাকা, টেকনো ড্রাগসের তিন কোটি ৯৬ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের তিন কোটি ৪৮ লাখ টাকা, রবি আজিয়াটার তিন কোটি ৩৬ লাখ টাকা এবং বিডি থাই ফুডের দুই কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

দ্বিতীয় কমদিবস আজ সোমবার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে বা বেলা ১০টা ২০ মিনিটে ডিএসইতে ১০৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ