ট্রাম্প ইরানের জবাব প্রত্যাখ্যানের পর বাড়ল তেলের দাম

May 11, 2026 • Times Asian24
Oil Price
Share: Facebook X WhatsApp

ট্রাম্প ইরানের জবাব প্রত্যাখ্যানের অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেছে প্রায় ৩ শতাংশ। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৮ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই বর্ধিত মূলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ০৬ ডলারে এবং ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৯৭ ডলারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও হোল্ডিং প্রতিষ্ঠান জেপি মর্গানের অর্থনীতি বিভাগের প্রধান ব্রুস কাসমান রয়টার্সকে এ প্রসঙ্গে বলেছেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত ১১ তম সপ্তাহে প্রবেশ করেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলও বন্ধ আছে গত ১১ সপ্তাহ ধরে। জ্বালানি তেলের দামে যে অস্থিরতা চলছে— তার একমাত্র কারণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পণ্যের পরিবহন বন্ধ থাকা। যদি যুদ্ধ আরও দীর্ঘ হয় এবং প্রণালি বন্ধ থাকে— তাহলে সামনের দিনগুলোতে তেলের বাজার আরও অস্থির হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *