জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

এপ্রিল ২৩, ২০২৬ Imran Hossain
2319
Share: Facebook X WhatsApp

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাকিল আহমেদ ওই ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানকে যুক্ত করে একটি বিতর্কিত পোস্ট দেন। ছবির পাশে একটি ব্যঙ্গাত্মক ক্যাপশনও লেখেন। পোস্টটির স্ক্রিনশট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *