৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল

বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তার দল তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে।

দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণের পরদিন বৃহস্পতিবার মমতা বন্দোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশের পর ওই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‌‌‘‘তৃণমূল ২২৬টিরও বেশি আসনে জয়ী হবে,’’ যা তার দলের গত নির্বাচনে পাওয়া ২১৫টি আসনের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

এর আগে পশ্চিমবঙ্গে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যাশার কথা জানিয়েছে রাজ্যের বর্তমান বিরোধীদল বিজেপিও। বৃহস্পতিবার কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন। তিনি বলেন, তামিলনাড়ুসহ অন্যান্য রাজ্যেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শক্তিশালী ফল করতে যাচ্ছে।

বুথফেরত সমীক্ষার প্রবণতার বিষয়ে বিজয়েন্দ্র বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতাদের ওপর জনগণের পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি দেশজুড়ে দলটির কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের গতিশীল নেতৃত্বের প্রতি আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। পশ্চিমবঙ্গের লাখ লাখ কর্মীর কঠোর পরিশ্রমের কারণে রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে।’’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত বিভিন্ন সমীক্ষা বুধবার রাজ্যে বিভক্ত ফলের ইঙ্গিত দিয়েছে। অধিকাংশ সমীক্ষায় বিজেপিকে কিছুটা এগিয়ে রাখা হলেও একটি জরিপে ক্ষমতাসীন তৃণমূলের বিপুল জয়ের।

সর্বশেষ