এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

April 19, 2026 Imran Hossain
1903
Share: Facebook X WhatsApp

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই বছরের এসএসসি পরীক্ষা
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক নোটিশে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশের পর পাবলিক পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল (নীরব বহিষ্কার)–এর পুরোনো নিয়ম বাদ দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে নীতিমালা ২৯ ধারা বাতিল বলে গণ্য হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *