১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির, জানালেন কারণ

সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারীশক্তির যুগ্ম সদস্য সচিব পদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির ৫৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণার পর কমিটিতে নিজের নাম দেখে এ ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজে পদত্যাগপত্র পোস্ট করে প্রীতি লেখেন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত। উক্ত কমিটির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি, ধন্যবাদ।’

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেছেন, ‘এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দল যে প্রতিশ্রতি নিয়ে এই যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সাধারণ মানুষের আশা ভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’

সর্বশেষ