ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

June 17, 2025 timesasian24
16695ac8 5981 42b8 83a3 d3f1618cc990.jpg
Share: Facebook X WhatsApp

ইরান ইসরায়েলের ওপর ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে।

আইডিএফ সকলকে হোম ফ্রন্ট কমান্ডের দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলেছে।

জেরুজালেম থেকে বিবিসি সংবাদদাতা টম বেনেটো জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

তার ভাষায়, “আমি জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। তেল আভিভের সহকর্মীরাও একই ধরনের শব্দ শুনতে পাচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *