ইরানে ১১দিনের হামলায় প্রায় পাঁচশ জন নিহত

জুন ২৩, ২০২৫ timesasian24
Iran 6858db063b260
Share: Facebook X WhatsApp

ইরানে ১৩ ই জুন ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ‘প্রায় ৫০০’ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

তবে ইরানের একটি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ নিহত মানুষের সংখ্যা এর প্রায় দ্বিগুণ বলে মনে করে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আরেক দফা হামলা শুরু করেছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এক্স- এ একটি পোস্ট দেয়ার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান। ১১ দিনের ইসরায়েলি হামলায় ইরানে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *