আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী

April 20, 2026 Imran Hossain
2009
Share: Facebook X WhatsApp

আগামী বছর হজযাত্রা আরও সাশ্রয়ী ও নিরাপদ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি হজ ব্যবস্থাপনা উন্নয়নে চলমান প্রস্তুতির কথাও তুলে ধরেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ বছর হজ যাত্রায় বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো।

এছাড়া, হজযাত্রীদের খাবারের মান নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়টি খতিয়ে দেখতে তিনি সরেজমিনে ক্যাম্প পরিদর্শন করেন।
হজযাত্রার তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৩৪৫ জন যাত্রীর সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা ছেড়েছে।

এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রাকে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *