ইরান যুদ্ধে মানসিকভাবে বিপর্যস্ত মার্কিন বাহিনী: রণতরীতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা

September 24, 2026 • Times Asian24
lincon 20260924144241
Share: Facebook X WhatsApp

ইরানের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী সামরিক অভিযানে অংশ নিয়ে মারাত্মক মানসিক অবসাদ ও ক্লান্তি গ্রাস করেছে মার্কিন সশস্ত্র বাহিনীকে। মধ্যপ্রাচ্যে মোতায়েন রাখা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ কর্মরত অন্তত ৮ জন মার্কিন সেনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
​দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, যুদ্ধের অনবরত চাপ, খাবার সংকট এবং জাহাজটির অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সামরিক সদস্যদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রণতরীতে অবস্থানরত সেনা ও নাবিকদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। সম্প্রতি বিষয়টির সত্যতা স্বীকার করেছে মার্কিন নৌবাহিনী।
​খবরটি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়। সেনাসদস্যদের এই মানসিক করুণ দশা নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে লিখিত ব্যাখ্যা চান মার্কিন আইনপ্রণেতারা। যুক্তরাষ্ট্রের নৌসচিব হাং কাও আইনপ্রণেতার চিঠির আনুষ্ঠানিক জবাবে জানান, আব্রাহাম লিংকনে দায়িত্ব পালনকালে ৮ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এএফপি প্রাপ্ত ওই চিঠির অনুলিপিতে গত আগস্টে ঘটে যাওয়া এক ঘটনার বর্ণনা দিয়ে জানানো হয়, এক বিমানসেনা চলন্ত জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিলে উদ্ধারকারী হেলিকপ্টার তাকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
​নৌবাহিনীর নথিসূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করে গত বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় নোঙর করে ইউএসএস আব্রাহাম লিংকন। এর পরপরই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় চালানো ‘অপারেশন এপিক ফিউরি’-তে মূল ভূমিকা রাখে রণতরীটির যুদ্ধবিমানগুলো। টানা প্রায় ১০ মাস ধরে সাগরে অবস্থান ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে সেনা ও নাবিকদের সার্বিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মক ভেঙে পড়ে।
​স্বজনদের ক্ষোভ এবং আইনপ্রণেতাদের নজিরবিহীন চাপের মুখে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের জলসীমা থেকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। দীর্ঘ যুদ্ধ শেষে সেনারা নিজ দেশে ফিরলেও, এ ঘটনা মার্কিন সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য ও ব্যবস্থাপনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *