রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫২৭

September 20, 2026 timesasian24
DMP
Share: Facebook X WhatsApp

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে মোট ৫৫টি মামলা দায়ের করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়।

বিভাগভিত্তিক গ্রেফতারের সংখ্যা:

মিরপুর বিভাগ: ১৪৬ জন

তেজগাঁও বিভাগ: ৭৯ জন

মতিঝিল বিভাগ: ৬৩ জন

ওয়ারী বিভাগ: ৫৭ জন

রমনা বিভাগ: ৫২ জন

উত্তরা বিভাগ: ৪৫ জন

লালবাগ বিভাগ: ৪৩ জন

গুলশান বিভাগ: ৪১ জন

গোয়েন্দা বিভাগ (ডিবি): ১ জন

উদ্ধারকৃত বিস্ফোরক ও দেশীয় অস্ত্র:
অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক এবং বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দেশীয় অস্ত্রের মধ্যে ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাঁচি, ১টি কাটার ও ১টি নাইলনের রশি উদ্ধার করা হয়।

মাদক ও ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার:
অভিযানে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি উদ্ধার করা হয় দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ১ হাজার ৫০০ গ্রাম ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান।

অন্যান্য আলামত ও ভিকটিম উদ্ধার:
অভিযানকালে একটি প্রাইভেটকার ও ১৪টি মোবাইল ফোন জব্ধ করা হয়েছে। এছাড়া পুলিশের এই বিশেষ অভিযানে ২ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *