আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার অভিজাত ক্লাবে যারা
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ধুমধড়াক্কা লড়াই। তবে এক ওভারের ছয়টি বলেই সীমানার ওপারে বল পাঠানো যেকোনো ব্যাটারের জন্যই এক স্বপ্নের মতো অর্জন। অন্যদিকে, বোলারের জন্য তা চরম দুঃস্বপ্নের এক অভিজ্ঞতা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ছয়জন ব্যাটার একই ওভারে ছয়টি ছক্কা হাঁকানোর এই বিরল ও ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করতে পেরেছেন।
সংক্ষিপ্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ছক্কার ঝড় তুলে রেকর্ড বুকে নাম লেখানো সেই তারকাদের নিয়ে আজকের আয়োজন—
১. যুবরাজ সিং (ভারত)
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর অবিস্মরণীয় নজির স্থাপন করেন ভারতের বিস্ফোরক অলরাউন্ডার যুবরাজ সিং। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এই মহাকাব্য রচনা করেন তিনি। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ১৯তম ওভারের প্রতিটি বলকেই বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন যুবরাজ। সেই ওভারেই মাত্র ১২ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম ফিফটি পূর্ণ করার ইতিহাস গড়েন তিনি, যা ভারতগে ১৮ রানের জয় পেতে মূল ভূমিকা রাখে।
২. কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
যুবরাজের সেই রূপকথার প্রায় ১৪ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি পুনরাবৃত্তি করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড। ২০২১ সালে কুলিজ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকান এই ক্যারিবীয় হার্ডহিটার। ধনঞ্জয়ার ওভার থেকে ৩৬ রান তুলে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নাম আরও একবার স্বর্ণাক্ষরে লিখে নেন পোলার্ড।
(সংবাদটি আপডেট করা হচ্ছে…)