বিশ্ব শান্তির জন্য ইসরায়েলই বড় হুমকি: এরদোয়ান

জুন ১০, ২০২৬ Times Asian24
166311cfcc60e5474c0f373161c5e35a
Share: Facebook X WhatsApp

লের হামলা তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলি এই আগ্রাসন পুরো বিশ্বের জন্যও হুমকি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর ওপর ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক ও বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এরদোয়ান। তিনি বলেন, “ইসরায়েলের এই আগ্রাসন পুরো বিশ্বের জন্য হুমকি এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে।”

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার সবচেয়ে তীব্র সমালোচনাকারীদের অন্যতম। দেশটির দাবি, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা।

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে আঙ্কারা।

এরদোয়ানের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তুরস্কের নেতা হলেন শেষ ব্যক্তি, যিনি ইসরায়েল রাষ্ট্রকে নৈতিকতার শিক্ষা দিতে পারেন।

তিনি আরও বলেন, ইসরায়েল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান ও তার প্রক্সিদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে, যারা মধ্যপ্রাচ্য ও সমগ্র বিশ্বের জন্য হুমকি।

সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *