খরচ কমাতে কোনো প্রতিষ্ঠান এখন চাইলেই মানুষকে বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়োগ দিতে পারবে না। কর্মী স্বার্থ রক্ষায় এমন এক যুগান্তকারী রায় দিয়েছে চীনের একটি আদালত।
চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের একজন কর্মী সম্প্রতি তার চাকরি হারান। কোম্পানিটি তাকে বরখাস্ত করে তার জায়গায় একটি ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (এআই) ব্যবহার শুরু করে। কোম্পানির উদ্দেশ্য ছিল খরচ কমানো। কিন্তু ওই কর্মী আদালতের দ্বারস্থ হলে বিচারক প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেন।
আদালত তার রায়ে স্পষ্ট করে বলেছে, কেবল খরচ কমানোর অজুহাতে মানুষের বদলে এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না। আদালতের মতে, প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার ইতিবাচক হলেও তা যেন শ্রমিকের মৌলিক অধিকার ক্ষুণ্ন না করে।