কীভাবে ট্রাম্পের অনুষ্ঠানে গিয়েছিলেন হামলাকারী, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

এপ্রিল ২৬, ২০২৬ Times Asian24
Cole thomas allen Trump 69edb3d2c2830
Share: Facebook X WhatsApp

নিরাপত্তার চাদর এড়িয়ে হামলা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিতে বাধ্য করা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করা হয়েছে। সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তার নাম কোল টমাস অ্যালেন।

৩১ বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বিখ্যাত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক থেকে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। সাধারণ রেকর্ড অনুযায়ী, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিনি শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।

ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটনের একজন অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পর এখন পুলিশ তার হোটেল রুম ঘিরে রেখেছে, ভেতরে কী আছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

ক্যারল আরও জানান, অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে থামাতে গেলে সে গুলি ছোড়ে এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেন গুলিবিদ্ধ হননি, তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়েল বাউজার জানান, একজন আহত সিক্রেট সার্ভিস এজেন্টকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।

পুলিশ প্রধান ক্যারল বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাই এই কাজ করেছে বলে মনে হচ্ছে। ট্রাম্পও জানিয়েছেন, শনিবারের ডিনারের আগে তার নিরাপত্তা দল কোনো হুমকির বিষয়ে জানত না। এফবিআই পরিচালক কাশ পাটেল বলেছেন, তদন্তকারীরা সন্দেহভাজনের পটভূমি ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ খতিয়ে দেখবেন। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গ্রেপ্তারের পরপরই একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন এবং দুই হাত পিঠের পেছনে বাঁধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *