মতামতের জন্য কমিশন গঠিত হয়নি: আমীর খসরু

November 1, 2025 • Times Asian24
Untitled 8 6905d1b4ed283
Share: Facebook X WhatsApp

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপাতে চাচ্ছে; মতামতের জন্য এই কমিশন গঠন করা হয়নি।

শনিবার (১ নভেম্বর) রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন, কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। মেগা প্রজেক্টের বদলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে উন্নয়ন।

আমীর খসরু দাবি করেন, আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছেন তারা ব্যবসায় সফল হয়েছেন, তবে তখন লুটপাট বেশি হয়েছে।

তিনি বলেন, রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। ব্যবসায়ীরা যেন রাজনীতিবিদদের কাছে না যান, বরং রাজনীতিবিদরা যাতে ব্যবসায়ীদের কাছে যান। ঢাকায় বসে নীতিমালা প্রণয়ন করা হয় শিল্প, কৃষি নিয়ে, কিন্তু স্বচক্ষে গিয়ে দেখা হয় না, যাদের জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তাদের সাথে সংযোগ আছে কি না, সে সংযোগ থাকে না। এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলের পক্ষ থেকে সব বিভাগে যাচ্ছি। তাদের কথা শোনার ও বোঝার চেষ্টা করছি। আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই সংস্কৃতি আনতে চাই। আমরা প্রশ্নবিদ্ধ হতে চাই না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ক্ষমতায় নির্বাচিত হলে, আবার আমরা ফিরে আসব, আপনাদের কথা শুনব, প্রশ্নের সম্মুখীন হব।

তিনি বলেন, কৃষিতে শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করতে শুরু করেছে, এটা সুখবর। তাদের মাঝে আধুনিক জ্ঞান আছে। দক্ষতার প্রয়োজন আছে, প্রযুক্তির প্রয়োজন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *