দুর্গাপূজায় ঋতুপর্ণার সাজ ও আবেগের গল্প: ‘আমাদের শিকড় ও অনাবিল সৌন্দর্য’

September 30, 2026 • Times Asian24
1606313096 5fbe64880744f rituparna sengupta
Share: Facebook X WhatsApp

শারদীয় দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য ও শিকড়ের এক অনন্য মেলবন্ধন। আসন্ন পূজাকে কেন্দ্র করে নিজের ফ্যাশন পছন্দ, ব্যক্তিগত স্মৃতিকথা এবং বিশেষ অনুভূতির কথা প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বছরের এই বিশেষ সময়টি তাঁর কাছে সবচেয়ে প্রিয় ও আনন্দের।

​পূজার সাজগোজের ব্যাপারে ঋতুপর্ণা সব সময়ই আড়ম্বরহীন ও ঐতিহ্যবাহী বাঙালিয়ানা পছন্দ করেন। তাঁর মতে, হালকা রঙের সুতি বা লাল-সাদা শাড়ি, চোখে গাঢ় কাজল আর কপালে বড় টিপ—এসবের মাধ্যমেই প্রকাশ পায় আসল সৌন্দর্য। পূজার আলাদা কেনাকাটা নিয়ে তিনি জানান, কাজের ব্যস্ততায় নিজের জন্য কেনাকাটার সুযোগ তেমন না হলেও বছরজুড়েই শাড়ির সংগ্রহ গড়ে ওঠে। অনেক ভক্ত ও ডিজাইনার ভালোবেসে তাঁকে শাড়ি উপহার দেন, যার প্রতিটি সযত্নে আগলে রাখেন তিনি।

​একই সাথে স্মৃতিকাতর হয়ে অভিনেত্রী বলেন, মায়ের হাতের উপহারই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান ছিল। মা না থাকলেও ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া স্মারকগুলোতে তিনি মায়ের স্নেহের ছোঁয়া খুঁজে পান।

​উৎসবের চার দিন নির্দিষ্ট কোনো ছকে বাঁধতে চান না এই অভিনেত্রী। কোনো নিয়ম না মেনে গল্প, আড্ডা ও প্রিয়জনদের সান্নিধ্যেই শারদোৎসব কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *