হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি
হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের (কোরোনারি স্টেন্ট) নতুন দাম বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (৯ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহ. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।