সব শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬ Times Asian24
image 313761 1781088393
Share: Facebook X WhatsApp

জাতীয় সংসদের বিভিন্ন সরকারি শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু
করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি জানান, বর্তমান সরকার দেশের সব অঞ্চলের সমান উন্নয়নে বিশ্বাসী এবং সব এলাকাতেই সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে।
​বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এ কথা বলেন।

​সংসদকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীওে বলেন, “সরকারের বিভিন্ন বিভাগে বেশ কিছু পদ খালি রয়েছে। প্রশাসনকে আরও গতিশীল করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই নিয়োগগুলো অত্যন্ত জরুরি। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করছে এবং
ইনশাআল্লাহ দ্রুততম সময়ের মধ্যে এসব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।”

৫ লাখ নিয়োগের সিদ্ধান্ত, কাজ চলছে জনপ্রশাসনে

​এদিন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের উত্থাপিত অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বড় নিয়োগ পরিকল্পনার কথা জানান।
​প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন যে:
​সরকার ইতিমধ্যে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
​এর অংশ হিসেবে বর্তমানে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাসমূহের শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

​’সব অঞ্চলে সমান উন্নয়ন করবে সরকার’
​মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানপো তালুকদার খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বৈষম্য করা হবে না।

​স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “কয়েকদিন আগে সংসদ অধিবেশন পরিচালনা সংক্রান্ত কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতার উপস্থিতিতে আলোচনা হয়েছিল যে, ঈদের আগে সরকারের দেওয়া কিছু সহায়তা হয়তো বিরোধীদলীয় সংসদ সদস্যরা পাননি। আমি বৈঠক শেষেই এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছি, কোনো এলাকা যেন বঞ্চিত না হয়।”
​প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, বর্তমান সরকার সম-উন্নয়নে বিশ্বাসী। সরকারি দলের সংসদ সদস্যদের এলাকার মতো বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *