১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

‘শিশুদের উন্নয়নে মন্ত্রণালয় কতটুকু কাজ করছে, তা প্রশ্নবিদ্ধ’

শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় খেলাঘর আসর কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, প্রেসিডিয়াম সদস্য লেনিন চৌধুরী, দেলোয়ার মজুমদার প্রমুখ।

মোজাম্মেল হোসেন বলেন, শিশুদের নিরাপদ রাখার জন্য খেলাঘর কাজ করে যাচ্ছে, কারণ এটা আমাদের দায়িত্ব। তবে সরকারকেও এ খাতে এগিয়ে আসতে হবে। জনগণ ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশুদের দেখাশোনা করার জন্য সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত। তারা কতটুকু কাজ করছে, জানা নেই।আমাদের সবার একত্রিত হয়ে শিশুদের জন্য এগিয়ে যেতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এদের সুস্থ ও নিরাপদ রাখতে পারলে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ তারাই গড়বে।

সর্বশেষ