১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

iran fm 20260515163512

যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ইরানি আইনপ্রণেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি এমন হুমকি দেন। তিনি বলেন, “যদি যুদ্ধ বাধে এবং বাহরাইন আবারও তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারে দেয়, তাহলে বাহরাইনে আমরা এত […]

মৌলভীবাজার থেকে জঙ্গি সংগঠন নিউ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

jmb 20260515161539

মৌলভীবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট সাবেক এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ডিএমপি জানায়, গ্রেপ্তার এই সাবেক সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছিলেন। শুক্রবার (১৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার […]

জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

tuku 1 6a06f07a51396

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শুক্রবার (১৫ মে) রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখিদের পরিচর্যা ও স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। সালাউদ্দিন টুকু বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে […]

চট্টগ্রামে হামে আক্রান্ত শিশু জয়ার পাশে জেলা প্রশাসক, বকেয়া বিল মওকুফ

chatt 20260515155256

চট্টগ্রামে হামে আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু জয়া দাস ও তার অসহায় মা রিতা দাসের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। আর্থিক সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জেলে পরিবারের খোঁজখবর নেন এবং চিকিৎসা–পরবর্তী সহায়তার কথাও জানান। শুক্রবার (১৫ মে) সকালে নগরীর জিইসি এলাকার এশিয়ান স্পেশালাইজড হসপিটাল পরিদর্শনে গিয়ে চিকিৎসা শেষে […]

স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি বন্ধ করা সময়ের সবচেয়ে বড় দাবি-মোহাম্মদ সেলিম উদ্দিন।

prak health 20260515090156

স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি বন্ধ করা সময়ের সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর শেওড়াপাড়ায় প্রাক হেলথ কেয়ারের ২য় সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শিক্ষা, চিকিৎসাসহ নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করার দায়িত্ব সরকারের। […]

‘শিশুদের উন্নয়নে মন্ত্রণালয় কতটুকু কাজ করছে, তা প্রশ্নবিদ্ধ’

child 20260515153844

শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় খেলাঘর আসর কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, প্রেসিডিয়াম সদস্য লেনিন চৌধুরী, দেলোয়ার মজুমদার প্রমুখ। মোজাম্মেল হোসেন বলেন, শিশুদের নিরাপদ রাখার জন্য খেলাঘর কাজ করে যাচ্ছে, কারণ এটা আমাদের দায়িত্ব। তবে সরকারকেও এ খাতে এগিয়ে আসতে হবে। জনগণ ও […]

৮ বছর পর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণা, ৩ জনেরই পদত্যাগ

images 7

দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের ঝিনাইদহ জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই নবগঠিত কমিটির ৩ সদস্য ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় জেলাজুড়ে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।  পদত্যাগকারী নেতারা হলেন- নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং যুগ্ম […]

এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

image 353411 1768998721

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য রয়েছেন। শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব […]

হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ, তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

image 840101 1724063789 6a06d325c8a71

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।  সেই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে […]

স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি

1745693893 ff567df16a666cae1a3979304f31fa1e

স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায় বিএনপি। সে জন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) […]