লেবাননে যুদ্ধ বন্ধ ও সব সেনা প্রত্যাহারসহ নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান

May 19, 2026 Imran Hossain
1917
Share: Facebook X WhatsApp

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে কিছু শর্ত দিয়েছে তেহরান। মঙ্গলবার (১৯ মে) এসব শর্ত প্রকাশ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
ঘারিবাবাদি বলেছেন, তারা শর্ত দিয়েছেন— লেবাননসহ সব ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের কাছাকাছি অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের সময় যে ক্ষতিক্ষতি করেছে সেগুলো সংস্কার করে দিতে হবে।
এর সঙ্গে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জব্দ করে রাখা বৈদেশিক মুদ্রা এবং মার্কিন নৌবাহিনীর নৌ-অবরোধ প্রত্যাহারের শর্তও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ইরান যে শর্ত দিয়েছিল। সেটিকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগের প্রস্তাব থেকে নতুন প্রস্তাবে বড় বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ইরান আনেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে এর আগে সোমবার (১৮ মে) রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে মঙ্গলবার পুনরায় হামলা শুরুর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এ হামলা চালানো থেকে বিরত থেকেছেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের চুক্তি হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *