রুশ-চীন চুক্তির ২৫ বছর পূর্তিতে চীন সফরে ভ্লাদিমির পুতিন

মে ২০, ২০২৬ Times Asian24
Chin russia president 1200x630 1
Share: Facebook X WhatsApp

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও চীনের মধ্যে ‘প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা’ চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে তাকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান পুতিন। এসময় বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানা চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এটি পুতিনের ২৫তম চীন সফর।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

এরআগে সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন পুতিন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই গত সপ্তাহে বেইজিং সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে একাধিক দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। ট্রাম্পের সফরের পরপরই পুতিনের এই সফরটির বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা।

সূত্র: সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *