রংপুরে ট্রাক–পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

September 26, 2025 • timesasian24
AMARDESH CAR ACCIDENT
Share: Facebook X WhatsApp

রংপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট থানার দমদমা ব্রিজের উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালকের সহকারী আরিফ (২০), যাত্রী শাহিনা (২৮) এবং শিশু ওয়ালিদ ওরফে স্বাধীন (১)। গুরুতর আহত পিকআপ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ভোর সাড়ে ৪টার দিকে মহিগঞ্জগামী একটি মালবাহী পিকআপ ভ্যান মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। ট্রাক ও পিকআপ জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে যানবাহন সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *