​বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা

July 28, 2026 Times Asian24
madrasa porishod 20260727190924
Share: Facebook X WhatsApp

কওমি মাদ্রাসার স্বকীয়তা ও ধর্মীয় শিক্ষাব্যবস্থা রক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

​সোমবার (২৭ জুলাই) রাজধানীর লালবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি শায়েখ আব্দুল হক এই কমিটি ঘোষণা করেন।

​ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নেছার আহমদ আন-নাছেরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদ সাইফুল্লাহ মাদানী।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা ও মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল কাইয়ুম মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, দপ্তর সম্পাদক মাওলানা আমির আহমদ রহমানী, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী এবং আইনবিষয়ক সম্পাদক মুফতি তৌহিদুল ইসলাম। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সহসভাপতি, সহসম্পাদক ও ২০ জন নির্বাহী সদস্যসহ মোট ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

​কমিটি ঘোষণা অনুষ্ঠানে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নোমান তাফহিমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​পরবর্তীতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দ্বীনি শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও স্বকীয়তা বজায় রাখার উদ্দেশ্যেই এই জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও যৌক্তিক আলোচনার মাধ্যমে এসব চক্রান্ত প্রতিহত করার আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *