পোস্টাল ব্যালটে ঠাঁই হয়নি সাংবাদিকদের, ‘ক্ষমাপ্রার্থী’ ইসি সচিব

নভেম্বর ২৫, ২০২৫ Imran Hossain
asif
Share: Facebook X WhatsApp

দেশের অভ্যন্তরে চার ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারলেও সাংবাদিকদের সেই সুযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে ‘ক্ষমাপ্রার্থী’ স্বয়ং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

 

তিনি বলেছেন, আমি ক্ষমাপ্রার্থী। পোস্টাল ব্যালটে চার ক্যাটাগরির মানুষ ভোট দিতে পারবেন, সে ক্যাটাগরিতে গণমাধ্যম কর্মীরা নেই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সচিব বলেন, আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে চার ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। তারা হলেন- প্রবাসী, সরকারি চাকরিজীবী (যারা কর্মসূত্রে নিজের সংসদীয় এলাকার বাইরে ডাক্তারের দায়িত্ব পালন করেন), যারা আইনি হেফাজতে আছেন এবং যারা নির্বাচনের দিন নির্বাচনী দায়িত্ব পালন করেন। তাদের নিবন্ধন অ্যাপের মাধ্যমে হবে।

গণমাধ্যম কর্মী যারা রাজধানীতে কর্মরত রয়েছেন কিন্তু ভোটার অন্য এলাকার, তারা ভোট দিতে পারবেন কি না— এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, আমি ক্ষমাপ্রার্থী। পোস্টাল ব্যালটে চার ক্যাটাগরির মানুষ ভোট দিতে পারবেন, সে ক্যাটাগরিতে গণমাধ্যম কর্মীরা নেই।

তিনি জানান, নির্বাচন কমিশনের ১০টি জোনাল অফিস আছে। এ জোনাল অফিসের মাধ্যমে জেলা পর্যায় পর্যন্ত দ্রব্যসামগ্রী সরবরাহ করব।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপার প্রিন্টিংয়ের জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের সঙ্গে যোগাযোগ রয়েছে। পর্যাপ্ত পরিমাণে কাগজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *