নওগাঁর সমাবেশে পৌঁছেছেন শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৫, ২০২৬ Imran Hossain
2001
Share: Facebook X WhatsApp

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে নওগাঁর সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নওগাঁ স্টেডিয়াম মাঠে এসে পৌঁছায়। পরে সেখান থেকে গাড়িতে করে তিনি শহরের এটিএম মাঠের সমাবেশস্থলে পৌঁছান। এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী, সর্মথকরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘বাংলাদেশ জামায়েতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘জামায়াত আমিরের আগমন, শুভোচ্ছা স্বাগতম- এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থলের চারপাশ।
এর আগে, জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে এ মাঠে জড়ো হন।

মঞ্চে বক্তব্য দেন জামায়াত ও ১১ দলীয় জোটের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। জনসভা ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে।

উল্লেখ্য, সকালে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসেন শফিকুর রহমান। নওগাঁর জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরপর রাজশাহী এবং নাটোরের জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *