চার অতিরিক্ত ডিআইজিকে বদলি

জুন ১৫, ২০২৫ timesasian24
1749970919 6bd8407bf6d5ceee8602e3fad4c3511f
Share: Facebook X WhatsApp

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত চারজন ডিআইজিকে বদলি করা হয়েছে।

রোববার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত ডিআইজি, (আরআরএফ) আলি আকবর খানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রামের ৯ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকার এপিবিএন অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে ঢাকা আরআরএফ এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *