২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে জব্বারের বলীখেলা শনিবার, বৈশাখী মেলা শুরু হচ্ছে শুক্রবার

জব্বারের ঐতিহাসিক বলীখেলা ও বৈশাখী মেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার। বলীখেলা হবে পরদিন শনিবার। এবার জব্বারের বলীখেলার ১১৭তম আসর। ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় এদিন ভোরেই মেলা শেষ করতে বলা হয়েছে। মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ বুধবার নগরের লালদীঘি এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো জানানো হয়। সংবাদ সম্মেলনে বলীখেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল। মেলা ও বলী খেলার প্রধান পৃষ্ঠপোষক মুঠোফোন অপারেটর বাংলালিংক।

বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের পর লালদীঘি চত্বরে বলীখেলার প্রতিকৃতি–সংবলিত ম্যুরালের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় জব্বারের বলীখেলার প্রবর্তক আবদুল জব্বারের নামানুসারে চত্বরটির নাম ‘জব্বার চত্বর’ নামকরণ করা হয়েছে।

আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লালদীঘির আশপাশের বসতে শুরু করেছেন দোকানিরা।

সংবাদ সম্মেলনে সিটি মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ম্যুরালটি বীর চট্টলার সংগ্রামী ঐতিহ্য এবং আদালতে ন্যায়বিচার প্রাপ্তির চেতনাকে প্রতীকীভাবে তুলে ধরে। চট্টগ্রামের এ বলীখেলার ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে হবে এই ভাবনা থেকে এই ম্যুরাল নির্মাণ করা হলো।

আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আয়োজক কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সদস্য আলী হাসান রাজুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আয়োজক কমিটির সদস্য খোরশেদ আনোয়ার, আকতার আনোয়ার, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, আবদুল করিম, হারুন জামান, ইসমাইল বালী, এস এম আবদুল্লাহ আকতার, মো. বেলাল প্রমুখ।

স্থানীয় বদরপতি এলাকার আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত করতে লালদীঘি মাঠে কুস্তিখেলার প্রচলন করেছিলেন। সে কুস্তি কালক্রমে পরিচিত

সর্বশেষ