১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গভীর রাতে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নগরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেনের বাড়ি লক্ষ্মীপুর সদরে।
পুলিশ জানায়, ছিনতাইকারীরা ওই যুবকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ