অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারে পররাষ্ট্রমন্ত্রী

August 18, 2026 Times Asian24
1787051503 screenshot 8 18 2026 5 10 10
Share: Facebook X WhatsApp

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দুই দিনের সরকারি সফরে কাতারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার দুপুরে দেশটির রাজধানী দোহায় অবতরণ করেন তিনি।

​পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব এবং নতুন করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়গুলো।

​উভয় দেশের নীতিনির্ধারকরা অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের যৌথ সম্ভাবনা খতিয়ে দেখবেন। কূটনৈতিক মহলের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পটভূমিতে জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

​এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহায় অবস্থান করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

​দ্বিপক্ষীয় আলোচনা ও আনুষ্ঠানিক কর্মসূচি শেষে বুধবার (১৯ আগস্ট) প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *