সংকট নিরসনে মূল দায় মিয়ানমারের: সেমিনারে আইনমন্ত্রী

August 23, 2026 Times Asian24
1787472843 screenshot 8 23 2026 2 12 36
Share: Facebook X WhatsApp

রোহিঙ্গা সংকটের অবসান এবং এ সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানে মূল দায়িত্ব মিয়ানমার সরকারকেই গ্রহণ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, উদ্ভূত সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশ কেবল মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

​রাজধানীতে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আইনমন্ত্রী বলেন, “রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, এমনকি তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নন। কিন্তু সর্বাগ্রে তারা মানুষ এবং তাদের রয়েছে মানবিক মর্যাদা। মানবিক মূল্যবোধ থেকেই বাংলাদেশ সরকার তাদের সাময়িক আশ্রয় দিয়েছিল।”

​তিনি আরও জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা ও দেশের ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখা সরকারের প্রথম অগ্রাধিকার। একই সাথে রোহিঙ্গা যেন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার না হন, সে বিষয়েও সরকার সর্বোচ্চ সজাগ রয়েছে ​মিয়ানমারকে তার নিজস্ব নাগরিকদের অধিকারওৃ ও সুরক্ষার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংকট সমাধানের মূল চাবিকাঠি নেপিদোর হাতেই। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে নিরাপদ প্রত্যাবাসনের কার্যকর পদক্ষেপ মিয়ানমারকেই নিতে হবে।

​সেমিনারে আইনমন্ত্রী দাবি করেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ও ঘরোয়া রাজনীতিতে বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে দেশের সাধারণ জনগণের পূর্ণ সমর্থন ও আস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *