হত্যা ও নাশকতার মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজ

মে ২২, ২০২৫ timesasian24
news 1747896368508
Share: Facebook X WhatsApp

মানিকগঞ্জে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজকে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে আনা হয়।

সকাল ১১টার দিকে হরিরামপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তারের আদালতে তাকে তোলা হলে একটি নাশকতার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর সিংগাইরের একটি হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূরের আদালত চার দিনের রিমান্ড দেন।

উল্লেখ্য, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর ২০২৩ সালের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় মমতাজ বেগমকে প্রধান আসামি করা হয়।

এছাড়াও হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরও একটি নাশকতার মামলায় মমতাজ বেগমসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *