ধর্ষণ মামলায় কারাগারে কণ্ঠশিল্পী নোবেল

মে ২০, ২০২৫ timesasian24
Untitled 2 682c73d5d091d
Share: Facebook X WhatsApp

অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডেমরা থানার পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

ডেমরা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয়। পরে তাদের মোবাইল ফোনে যোগাযোগ হয়। গত বছরের ১২ নভেম্বর নোবেল ভুক্তভোগীর সঙ্গে মোহাম্মদপুর গিয়ে দেখা করেন। এ সময় ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে নিয়ে এসে ২-৩ সহযোগীর সহায়তায় তাকে বাসায় আটক রাখেন নোবেল।

পুলিশ আরও জানায়, এ সময় নোবেল ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন। একই সঙ্গে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গতকাল পর্যন্ত ভুক্তভোগীকে বাসায় আটক রাখেন নোবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *